মালদা

বিধায়ক ঈশাখান চৌধুরির উদ্দ্যগে ১৬ লক্ষ টাকা ব্যায়ে সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৈরি হল ৪টি প্রকল্প

১৬ লক্ষ টাকা ব্যায়ে মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের আলিনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি রাস্তা এবং দুটি ড্রেনের উদ্বোধন করা হল রবিবারে। উদ্বোধন করেন স্থানীয় কংগ্রেস বিধায়ক ঈশাখান চৌধুরি। জানা যায়, এদিন আলিনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এবং সেরশাহি এলাকার দুটি ঢালাই রাস্তা এবং দুটি ড্রেনের উদ্বোধন করা হয়।  এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা দুটি নিয়ে। পাশাপাশি কাজিগ্রাম এলাকায় এদিনই দুটি ড্রেনের ৪ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা ব্যায়ে ঢালাই রাস্তা উদ্বোধন করা হয়। সাংসদ কোটা ১৩ লক্ষ টাকা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত ৩ লক্ষ টাকা খরচ করে এই প্রকল্পের জন্য। উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঈশাখান চৌধুরি ও আলিনগর ২-র প্রধান সামিউল সেখ, এছাড়াও গ্রামবাসী। 
               বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঈশাখান চৌধুরি জানান, আজ আমরা মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের আলিনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪ টি প্রকল্পের  উদ্বোধন করি। এদিন দুটি ড্রেনের ৪ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা  ব্যায়ে  ঢালাই রাস্তা উদ্বোধন করা হয়। আমরা খুব খুশি।
              এই প্রকল্পের উদ্বোধনে গ্রামবাসীরা খুশি।

বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন 
https://www.youtube.com/embed/_Cff4_axreI